আইয়ুব চৌধুরী | ০৩:৩২ পিএম, ২০২১-০৭-২৮
কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনগণকে মাস্ক পরা সহ সাধারন স্বাস্থ্য বিধি প্রতি পালনের লক্ষ্যে সচেতন করতে প্রতিনিয়ত সড়ক ও নৌযান প্রচার প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে ।
তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই বুধবার কাপ্তাই উপজেলার নতুনবাজার, জেটিঘাট, লগগেইট, কে পি এম, তম্ব পাড়া, সাপছড়ি বড়ইছড়ি,চন্দ্রঘোনা ফেরিঘাট, রাইখালীবাজার, বড়খোলা পাড়া, ডংছড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন বিভিন্ন জনবহুল স্থান সমূহে প্রচার প্রচারনা চালানো হয়।
কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন জানান , গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া, নাড়াছড়া শফিপুর, ইসলামপুর, দশ মাইল, সুখ বিলাস, রাজস্থলী বাজার, নাহ্নামুখপাড়া, নোয়াঝিড়ি পাড়া, হাজী পাড়া রাজস্থলী উপজেলার অনেক জায়গায় করোনা সচেতনতায় প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় কাপ্তাই তথ্য অফিসের গাড়িতে মাইকিং এর মাধ্যমে করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সমুহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। অপর দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও সাংবাদিক বৃন্দগন এ প্রচারনায় প্রত্যেক্ষ ভাবে সহযোগিতা করেন। জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামুলক প্রচারনা চালানো অব্যাহত রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited